শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য আওয়ামী সুলভ: বিএনপি

রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য আওয়ামী সুলভ: বিএনপি

সবসময় ডেস্ক :: বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির বক্তব্যকে আওয়ামী সুলভ আখ্যা দিয়েছে বিএনপি। এক বিবৃতিতে দলটি অভিযোগ করেছে- রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে এ–সংক্রান্ত একটি বিবৃতি দেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়, তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়াকে অনুরোধ জানায় বিএনপি। গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি এ ধরনের বক্তব্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে ছিলেন।

 

এর আগে গত শনিবার দলের একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, ভারত, চীন আর রাশিয়া—তাদের সরকার শেখ হাসিনার সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার নয়।

 

বিবৃতিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মান্টিটস্কি বিএনপির বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন বলে দৃষ্টিগোচর হয়েছে।

 

তিনি (রাষ্ট্রদূত) আরও দাবি করেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে।

 

রাশিয়ার রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামী সুলভ উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাইরের সব বাংলাদেশি নাগরিক আজ নিজেদের অধিকার ও স্বাধীনতা হারিয়ে নিজ দেশে পরাধীন। ১৫ বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন ও দমন-দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন।

 

৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনমূলক ও ডামি নির্বাচন দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না।

 

নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মতামত উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়, বিরোধী দলের শীর্ষ নেতৃত্বসহ প্রায় ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে এই নির্বাচনের পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণার পর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হতাশা পোষণ করেন। সব বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনী অনিয়মের সময়োপযোগী ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতের আহ্বানও জানায়। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে মত পোষণ করে যুক্তরাষ্ট্র।

 

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাশিয়া, ভারত, চীন বা অন্য কোনো রাষ্ট্র শেখ হাসিনা সরকারের গণবিরোধী অপশাসনকে অযাচিত সমর্থন করবে না বলে বিএনপি বিশ্বাস করে। একইভাবে বিএনপির বিশ্বাস, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনেই দীর্ঘমেয়াদি কূটনৈতিক সাফল্য নিহিত।

 

সবসময়.কম/স.আ/আন্ত-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com