রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
রৌমারীতে শীতবস্ত্র বিতরণ

রৌমারীতে শীতবস্ত্র বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক কেএম নাহিদ হাসান ও ওমান প্রবাসী জাহাঙ্গীর আলম লিপু’র  আর্থিক সহয়তায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর সকালে রৌমারী গ্রামের মুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ও উত্তর বন্দবেড় কেন্দ্রীয়  ঈদগাহ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

বিতরণকারীরা জানান, সাম্প্রতিক শীতপ্রবাহে বিপন্ন মানুষের কষ্ট লাঘবের জন্য  প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করা হয়। আমরা প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র  বিতরণ করে থাকি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

কম্বল পেয়ে বন্দবেড় গ্রামের জুলেখা বেগম বলেন, এই শীতে কম্বল আমাদের পরিবারের জন্য অনেক উপকারে লাগবে। যারা  এই উদ্যোগ নিয়েছে তাদের আল্লাহ ভালো করুক।

রৌমারী গ্রামের মজিবর বলেন, শীতে অনেক কষ্ট করতে ছিলাম। শুধুমাত্র  কাঁথা দিয়ে শীতকে মানান যায় না। কম্বল কেনার মত কোনো টাকা নাই। এই কম্বল পেয়ে অনেক খুশি।

এতে সার্বিক তত্ত্বাবধানে ছিল নুরুন্নবী নয়ন ও এইচএসসি ব্যাচ – ২০০৩।

 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন মুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালক খুরশিদ আলম বেলাল, আফছার আর্মি, অ্যাড. মোসলেম উদ্দিন, ব্যাংকার মাইদুল ইসলাম মিলন, রোকনুজ্জামান রিপন,  নূরমোহাম্মদ হিরো, রোকন জামান,  বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, রৌমারী ‍উপজেলা শাখার দপ্তর সম্পাদক, মোজ্জাফর হোসেন,  লাবলু মন্ডল, নাইমুর রহমান চয়ন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com