বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাত ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

 

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন।মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হতে বাদী আমিরুল ইসলাম ২৭ লাখ টাকা দেন। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন।

 

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১৬ মার্চ (২০২৫) হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে গালাগালি ও হত্যার হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয় ।

 

 

এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

 

 

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের এ আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com