শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
স্বামীর অপেক্ষায় স্ত্রী: ঈদের তিন দিন পর রাগ করে বাড়ি ছাড়লেন স্বামী সিলেটের টুকেরবাজার থেকে গ্রে প্তা র অলি সিলেটে ৩২ ঘন্টায় গ্রে*প্তা*র ৫৭ সিলেট-ঢাকা মহাসড়ক অ ব রো ধ সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র ফিরোজ- হাসান চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, কথা বলছেন সবার সঙ্গে সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০ ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ রাত ৮টার মধ্যে সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা দু র্ভো গে র অবসান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ২ লাখ লিটার তেলের ৪০ শতাংশই ক্ষতিগ্রস্ত, তেল লুটের হিড়িক উহুদ- ভালোবাসা, ত্যাগ আর শিক্ষা কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর যে কারণে ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ ললীছড়ার উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সিলেটে মোবাইল ও টাকা চুরির অভিযোগ তামিম আহমদ রাব্বির বিরুদ্ধে রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য ঈদ আনন্দে সিলেট ভ্রমণে মানুষের ঢল, ব্যস্ত পর্যটন স্পট
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বেশ কয়েক দিন ধরে দেশের কিছু কিছু এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে সন্ধ্যার পর এবং সকালবেলায় কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

 

এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

পরদিন রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

এছাড়া বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

 

উল্লেখ্য, বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র ছিল চুয়াডাঙ্গায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com