বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয় বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ লন্ডনে ছেলের মৃ ত্যু র সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও অচল চট্টগ্রাম বন্দর, চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির কার্ড আবেদনে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস! খাবারের বিল বাকি রেখে পালিয়েছেন হাসিনা সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি ভারতের পরিবর্তে যে দেশে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব’ ভোটের আগেই বিধিভঙ্গের হিড়িক সিলেটে, চোখ বন্ধ নির্বাচন কমিশন ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণ রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের জেরে যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা গাজায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩২ ফিলিস্তিনি শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মৌলভিবাজারে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেপ্তার সুনামগঞ্জে হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলসহ ২ জন কারাগারে সিলেটে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনো ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা নির্বাচনী কাজে আরও ২ ম্যাজিস্ট্রেট পেল সিলেট সিলেটে মা ও মেয়ের সাথে অ নৈ তি ক সম্পর্কে খু ন হন গৃহশিক্ষক ইসরায়েল-সৌদি আরবে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত কঙ্গোতে খনি ধস, নিহত অন্তত দুই শতাধিক ভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
লন্ডনে ছেলের মৃ ত্যু র সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও

লন্ডনে ছেলের মৃ ত্যু র সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও

লন্ডনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাফিজুল হক শাকিলের  বাবা ইন্তেকাল করেছেন। সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মো. কামরান।

তিনি এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘আব্বা আর নাই ভাই। কিছুক্ষণ আগে ( শনিবার রাতে) রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা গেছেন।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন শাকিলের  বাবা ফজলুল হক। তাঁর চিকিৎসাও চলছিল। গত ১৪ জানুয়ারি লন্ডনে বসবাসকারী ছেলে নাফিজুল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। খবর পেয়ে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের লোকজন তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ সংবাদ বাংলাদেশে অবস্থানরত পরিবারের লোকজনকে জানানো হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে আবারও হৃদরোগ আক্রান্ত হন বাবা ফজলুল হক। দ্রুত তাকে সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন ২ ছেলে ও ৩ মেয়ের জনক।

 

এদিকে, লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হসপিটালের করোনার কোর্টে রয়েছে। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

 

 

অপরদিকে, বাবা-ছেলের এমন মৃত্যুর সংবাদে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে লন্ডনের  ডেলিভারি ড্রাইভারদের সর্ববৃহৎ সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’ সহ বিভিন্ন সংগঠন ঘোষণা দিয়েছে।

 

 

বেথনালগ্রীণ রাইডার গ্রুপের এডমিন দেলোয়ার হোসাইন বলেন, ‘আমরা শাকিলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ হই। আমাদের গ্রুপের মেম্বার ও শুভানুধ্যায়ীদের নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। আমরা শিগগিরই শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক অনুদান প্রেরণ করবো।’

 

 

তিনি সমাজের বিত্তবান সকলকেই এ পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com