বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার
সংসদে সিলেটের নতুন মুখ

সংসদে সিলেটের নতুন মুখ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এবার সংসদে থাকবেন সিলেটের অধিকাংশ নতুন মুখ। আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আছেন অর্থনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক এবং মুফতিও।

 

 

 

শুধু তাই নয়, বিরোধী দলে যেতে যাওয়া জামায়াতে ইসলামীর আমির সিলেটের শফিকুর রহমানও প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। এদিকে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে একটিতেও জামায়াতের প্রার্থী জয়লাভ না করলেও বিভাগে ১১ দলীয় জোট সমর্থিত সিলেট ৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিস আবুল হাসনাত।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি সংসদে নতুন মুখ—অর্থাৎ প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য—থাকা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। বিগত সময়ে বহু সংসদ সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে তারা আশা করছেন, নতুনদের আগমনে পুরোনোদের সৃষ্ট যে দুর্নাম, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। নতুন সদস্যরা ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দেবেন।

 

 

 

সংসদে এবার সিলেট বিভাগের নতুন মুখ যারা, সিলেট-১ (নগর ও সদর) আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে এম এ মালিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত সমর্থিত খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান,সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে এমরান আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয় পেয়েছেন।

 

 

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com