শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সরকারি সড়কের ইট লুট জকিগঞ্জে ; যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে যাচ্ছে ; ফিরছে সাইফুর রহমানের নামে প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সুনামগঞ্জের ৯৬৮ পরিবার নাসীরুদ্দীন-সারজিসরা প্রথম ; শাহজালালের মাজার প্রাঙ্গণে আগে কেউ স্লোগান দেয়নি, জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর প্রশাসনের অভিযানে ২৫টি বালুর স্তূপ জব্দ ;জৈন্তাপুরে সিলেট ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও জেলা ক্লাব সমিতির স্মারকলিপি প্রদান নির্বাচক হতে সাবেক টাইগার ক্রিকেটারদের আবেদন সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিক কঙ্গোর খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত দুই শতাধিক ড্রোন হামলায় ডুবে গেছে কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকার আইভীর জামিন স্থগিত পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া ‘কু*ত্তা রনি’ সিলেটে ফাহিম হ*ত্যা মামলায় র‌্যাবের কব্জায় কা*রা*গা*রে করিম ; সিলেটে লন্ডন পাঠানোর নামে অর্ধকোটি টাকা আ*ত্ম*সাৎ বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, ‘জুলাই সমন্বয়ক’ আ ট ক ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করলেন এমপি লুনা খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা শাবিতে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ সিলেটে শ ত্রু তা র জেরে হ ত্যা : রনি পাকড়াও নিকার সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির একদিনে সিলেটসহ ১০ জেলার এসপি বদলি এসএমপি কমিশনারের যেসব নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা ‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন’ ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম নিজের ভূ-রাজনৈতিক বিজয় দেখছেন পুতিন? মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা বন্ধ করবে চীন হযরত দরিয়াশাহ (র:) মাজারের ঔরসের পরিবর্তে ইফতার মাহফিল কাল সংরক্ষিত নারী আসনে আলোচনার তুঙ্গে ছাত্রদল নেত্রী তুলি
বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, ‘জুলাই সমন্বয়ক’ আ ট ক

বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, ‘জুলাই সমন্বয়ক’ আ ট ক

জৈন্তাপুর প্রতিনিধি :::: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সারী-গোয়াইন বেড়িবাধ প্রকল্পের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাক চালকদের মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা জুলাই সমন্বয়ক পরিচয়ধারী রহমত মারুফ নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।

 

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক (লামাকুটাপাড়া) গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সারী-গোয়াইন বেড়িবাধ প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক হিসেবে গত তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় কাজ করে আসছেন ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স সাহেব আলীর অধিনে।

 

 

 

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ( ৫ মার্চ) দুপুর ১টার দিকে নদী খনন কাজে নিয়োজিত মাটিবাহি ট্রাক বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় যাওয়ার পর বিবাদীদের বাড়ির সামনে পৌঁছালে চাঁদাবাজ রহমত মারুফ (২৫) ও তার পিতা জামাল আহমদ (৫৫) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে ট্রকগুলোর গতিরোধ করে। এ সময় তারা চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায় রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। এসময় ঠিকাদার ও ট্রাক চালকদের উপর হামলা চালায় চাঁদাবাজরা। এতে ট্রাক চালক জনি (৩৪), ফারুক আহমদ (৫০), আলমাস (২৮) হামলায় গুরুতর আহমত হয়েছেন এবং আহতদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় চাঁদাবাজরা। প্রথম দিকে চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রায় ১০টি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালায়, যা প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

 

 

 

এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃস্পতিবার বিকেল ৫টায় চাঁদাবাজ রহমত মারুফকে আটক করে। আটক রহমত মারুফ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জুলাই ২৪এর গণঅভ্যুত্থানে নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিয়ে ধাপটের সাথে চলাফেরা করে।

 

 

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিককের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে।

 

 

 

শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com