মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক ইরানকে সৌদি আরবের কড়া সতর্কবার্তা মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র মোজতোবা অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে ঈদের ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না যারা সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ডিপো থেকে তেল সরবরাহ কম, ফিলিং স্টেশনে সঙ্কট শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার সিলেটের ওভারসীজ সেন্টার ভাঙার উদ্যোগকে ‘বেআইনী’ দাবি লিজ গ্রহীতাদের সিলেটে আরও ৩ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেটে ইজি, ক্লাব হাউজ, বার্টনসহ ৭ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নির্বাচিত সরকার যে খাল পুনঃখননের কর্মসূচি হাতে নিয়েছে, সেটি আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের সাহাপাড়া খালটি পুনঃখননের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করবেন  বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শন শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ), দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মূসা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী বলেন, এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি পূরণ হবে। এই কর্মসূচির কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবে। এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন সেচপ্রক্রিয়ার মধ্য দিয়ে খেতে যাবে, সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে পানিসম্পদমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা আন্দোলন, একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তাঁর লক্ষ্য। সাহাপাড়া খালটি প্রায় সোয়া ১২ কিলোমিটার। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কাজ করা হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটা একসঙ্গে দেশব্যাপী করতে চাই। আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচিটি হাতে নিয়েছি।
মন্ত্রী আরও বলেন, খাল এবং নদীর অনেক জায়গায় দীর্ঘ সময় পলি জমে ছিল, অনেক জায়গায় দোকানপাট বাড়িঘর গড়ে উঠেছিল। আমরা সব বাধাবিপত্তি দূর করে সবার সহযোগিতা কামনা করছি।
কারণ, দেশের জন্য এই মুহূর্তে খাল খনন কাজ খুব বেশি প্রয়োজন। খাল খননপ্রক্রিয়া সম্পন্ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাধান করা হবে, দেশবাসী উপকৃত হবে এবং দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।
খননকাজে কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা জনগণের নির্বাচিত সরকার, জনবান্ধব সরকার। সম্পূর্ণভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছি।
অতীতে যে ধরনের মেগা দুর্নীতি হয়েছিল, সবকিছু বিবেচনায় রেখে কর্মসূচিকে সব সময় নিবিড় পর্যবেক্ষণে রাখব। কোনোভাবে যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায়, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। দায়িত্বশীলতার সঙ্গে আমরা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com