শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং শিক্ষক।
বিভিন্ন আন্তর্জাতিক মানের পি আর রিভিউ জার্নালে তাঁর ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ড. মো. শাকিরুল ইসলাম খান অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।
উল্লেখ্য যে, ড. শাকিরুল ইসলাম খান একজন বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং পলিসি সম্পর্কিত কাজ। এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির তদারকিও করবেন। ড. শাকিরুল ইসলাম খান তাঁর অভিজ্ঞতা এবং মেধা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একনজরে ড. শাকিলের একাডেমিক ও পেশাগত জীবন
জানা গেছে, বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ ড. শাকিরুল ইসলাম খান গত দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষাদান ও গবেষণার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি এই বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ (RCGLID)’ এর সাথেও যুক্ত আছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি তাঁর দীর্ঘ ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতায় বিভিন্ন দেশে কাজ করেছেন। তিনি বিশেষ করে উন্নয়নশীল দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি উদীয়মান সংক্রামক ব্যাধি যেমন ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক এবং নিপাহ ভাইরাসের চিকিৎসার উন্নয়নে গবেষণা করেছেন। বিশেষ করে ডেঙ্গু নিয়ে তার গবেষণা অব্যাহত রয়েছে। এছাড়াও তিনি গুণমানসম্পন্ন পোলট্রি ও গবাদি পশু উৎপাদন এবং সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। জাপানে থাকলেও তার গবেষণার মূল ফোকাস ছিল বাংলাদেশ।
একাডেমিক যোগ্যতা
২০০৯ সালে জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি অর্জন করেন। তিনি এই সম্মাননা পান ‘গ্রেড এ+’ এর সাথে। ২০০৬ সালে এহিমে ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার অফ সায়েন্স (জাইকা স্কলার) ডিগ্রি সম্পন্ন করেন। তিনি এই সম্মাননা পান ‘গ্রেড এ+’ এর সাথে। ২০০৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম শ্রেণিতে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। এরআগে ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম শ্রেণিতে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন।
পেশাগত অভিজ্ঞতা
 
ড. শাকিরুল ইসলাম খান ২০২১ সাল থেকে জাপানের ওইতা ইউনিভার্সিটির ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ (RCGLID)’ এর মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জাপানের এহিমে ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের সহকারী অধ্যাপক ছিলেন। ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি এহিমে ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। ২০১০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতেও রিসার্চ ফেলো ছিলেন। ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পাঠদান করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ড. শাকিরুল ইসলাম খান ৩০ জনেরও বেশি গ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট ছাত্রের গবেষণা পরিচালনা করেছেন। তাঁর ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক মানের পি আর রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও, ড. শাকিরুল ইসলাম খান “গোল্ড মেডেল,” “সেরা গবেষক পুরস্কার” এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে গবেষণার জন্য অসংখ্য বিশেষ সম্মাননা ও অনুদান পেয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com