সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৭ শিশু সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় ব্যবসায়ীরা ভাঙনের কবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কেমন হবে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী ২০৮ জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রাণ গেল ৩ জনের, আ হ ত ৪ সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ৪০ জন এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর হা*ম*লা, আ হ ত ৫ নি হ ত বেড়ে ৯ ,সিলেটে ট্রাক ও পিকআপ সং ঘ র্ষে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, চারজনকে কারাদণ্ড সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে এবার রাস্তায় ব্যবসায়ীরা সীমান্তের নীরবতা ভেঙে সক্রিয় চোরাচালান চক্র , রাত নামলেই বদলে যায় গোয়াইনঘাটের দমদমা এলাকা সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প আজ মহান মে দিবস ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন সুনামগঞ্জে এক মাত্র বোর ফসল হারিয়ে হাওরজুড়ে কৃষকের বোবাকান্না সংসদ ভবন পরিদর্শনে আসা নিজ কলেজের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর সিলেটে হামে আরও ১ শিশুর মৃ ত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৩ সিলেট র‌্যাবের কব্জায় ২, জ ব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য সিলেটে নৌ-ঘাট ইজারা নিয়ে বিআইডব্লিউটিএ হঠাৎ নমনীয় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন মেঘ-ঢলের শঙ্কায় নির্ঘুম হাওড়পাড়ের কৃষক, সময়ের সঙ্গে দৌড়ে ধান কাটা তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত
কেমন হবে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেমন হবে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সামনে নতুন এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় সাংবাদিকরা পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতির বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কীভাবে হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেওয়া যায় সেটাও বিবেচনা করেছি। আগের শার্ট যেটা কি বলবো, ওপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারাদেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট, পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি।
তিনি বলেন, এই হিসেবে তাদের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করে একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে। কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনো আমরা অফিশিয়ালি ঘোষণা করিনি তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আজকে ঘোষণা দিলাম।
একজন সাংবাদিককে গতকাল বিদেশে যেতে দেওয়া হয়নি। এ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আচ্ছা, আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com