সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৭ শিশু সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় ব্যবসায়ীরা ভাঙনের কবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কেমন হবে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী ২০৮ জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রাণ গেল ৩ জনের, আ হ ত ৪ সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ৪০ জন এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর হা*ম*লা, আ হ ত ৫ নি হ ত বেড়ে ৯ ,সিলেটে ট্রাক ও পিকআপ সং ঘ র্ষে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, চারজনকে কারাদণ্ড সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে এবার রাস্তায় ব্যবসায়ীরা সীমান্তের নীরবতা ভেঙে সক্রিয় চোরাচালান চক্র , রাত নামলেই বদলে যায় গোয়াইনঘাটের দমদমা এলাকা সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প আজ মহান মে দিবস ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন সুনামগঞ্জে এক মাত্র বোর ফসল হারিয়ে হাওরজুড়ে কৃষকের বোবাকান্না সংসদ ভবন পরিদর্শনে আসা নিজ কলেজের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর সিলেটে হামে আরও ১ শিশুর মৃ ত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৩ সিলেট র‌্যাবের কব্জায় ২, জ ব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য সিলেটে নৌ-ঘাট ইজারা নিয়ে বিআইডব্লিউটিএ হঠাৎ নমনীয় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন মেঘ-ঢলের শঙ্কায় নির্ঘুম হাওড়পাড়ের কৃষক, সময়ের সঙ্গে দৌড়ে ধান কাটা তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত
প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার (০৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।
বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত  অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com