বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
দেশে এলো জ্বালানি তেলের বড় চালান

দেশে এলো জ্বালানি তেলের বড় চালান

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের একটি বিশাল চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে চট্টগ্রাম পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত দুই মাস দেশে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ আসতে পারেনি। ফলে এই চালানটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকল্প পথ ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে চীনা পতাকাবাহী জাহাজ ‘নিনেমিয়া’। দীর্ঘ ১৫ দিনের সমুদ্রপথ পাড়ি দিয়ে গত বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।
জাহাজটি পৌঁছানোর আগেই তেল খালাসের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে ছয়টি লাইটার জাহাজের মাধ্যমে বড় জাহাজটি থেকে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত নিয়ে আসা হচ্ছে।
বিপিসি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি লাইটার জাহাজ প্রতি ট্রিপে প্রায় ৪ হাজার টন করে অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম। সেই হিসাবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত এই পুরো পরিবহন প্রক্রিয়াটি তদারকি করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এই বিশাল চালানটি রিফাইনারিতে পৌঁছানোর ফলে দেশে জ্বালানি তেলের বর্তমান সংকট অনেকাংশেই দূর হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানিয়েছেন, জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। চলতি মে মাসেই আরও দুই লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আরও দুটি জাহাজ বাংলাদেশে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এই সরবরাহ অব্যাহত থাকা দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তিদায়ক খবর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com