শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে মতিউর রহমানসহ প্রথম আলোর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা হামে শিশুর মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : ইউনুস ও নুরজাহানের বিচার দাবি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ সনাতন পদ্ধতিতে হবে পাথর উত্তোলন ‘পরিবেশ বাঁচাতে’ মুখ্যমন্ত্রী হওয়ার আগেই গুঞ্জন, তৃষার সঙ্গে বিয়ের পিঁড়িতে থালাপতি বিজয়? সুনামগঞ্জে মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে সং ঘ র্ষে এমপিসহ আ হ ত অর্ধশত সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ‘জুলাই সনদ এড়িয়ে যেতে সরকার টালবাহানা করছে’ বাংলাদেশের বাজে বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ২০০০ রানের মাইলফলকে লিটন আবারও বিশ্বকাপ মাতাবেন শাকিরা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কী কথা বললেন তুরস্ক-আমিরাতের প্রেসিডেন্ট এবার আমিরাতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এরদোয়ানের পানির নিচ থেকে তোলা পচা ধান শুকাতে ব্যস্ত কৃষক কুলাউড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে’ ভূমিকম্পে কাঁপল দেশ হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু দেশে ফিরেছেন আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি সিলেটের গোলাপগঞ্জ থেকে পাপিয়া আ ট ক চা শ্রমিক ও নৃ-গোষ্ঠীর নারী-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় শাবিতে গবেষণা সেমিনার সিলেটে আরও এক শিশুর প্রাণহানী সিমজা’র নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য দরখাস্ত আহবান মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রূহের মাগফেরাত কামনায় শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুফান আইলে আল্লা আল্লা”বর্ষা এলেই আতঙ্কে সিলেটের টিলাপাড়ের মানুষ সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি
দেশে ফিরেছেন আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি

দেশে ফিরেছেন আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধারাবাহিক প্রচেষ্টা, সমন্বিত উদ্যোগ ও মানবিক তৎপরতায় মিয়ানমার থেকে দেশে ফিরেছেন আরাকান আর্মির হাতে আটক ১৪ জন বাংলাদেশি জেলে।
জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং তারা সেখানে বিভিন্ন মেয়াদে আটক ছিলেন।
এ প্রেক্ষিতে শনিবার (৯ মে) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জন জেলেকে গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
বর্তমানে ফেরত আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কাজও অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জেলেদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আটক জেলেদের প্রত্যাবর্তনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এখনও আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের ফলেই আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com