শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা : নৌ প্রতিমন্ত্রী

নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা : নৌ প্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে যাত্রী, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নৌযানের ফিটনেস ও রুট পারমিটসহ যাবতীয় কাগজপত্র ঠিক রেখে চলাচল নিশ্চিত করতে হবে এবং মনিটরিংয়ে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, দিবসভিত্তিক অনুষ্ঠানগুলো অনেক সময় কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। অনেক কাজ একসঙ্গে করার চেয়ে একটি কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে টেকসই ফল পাওয়া সম্ভব।
নৌ প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে নৌপথ সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে স্বীকৃত। বাংলাদেশেও বড় ধরনের নৌ-দুর্ঘটনা আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট অধিদপ্তরকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক সময় জাহাজ পরিদর্শনের সময় কৃত্রিমভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়, যা পরবর্তীতে তদারকি করা হয় না। কর্মকর্তাদের নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শনের নির্দেশ দিয়ে তিনি বলেন, বর্ষায় নদী উত্তাল থাকায় কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ নৌযান চালানো যাবে না।
ঈদ উপলক্ষে ছোট ছোট নৌপথে ফিটনেসবিহীন ট্রলার ও স্পিডবোট চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী নৌ পুলিশ ও কোস্টগার্ডকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সামান্য সময় বাঁচাতে গিয়ে মানুষের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। নদী সংকুচিত হওয়া ও চর জেগে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক নৌযান চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন সচিব জাকারিয়া, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com