মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের সিলেটের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন
আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা

আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা

ঈদ-উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে বেড়েছে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ। এ কারণে কারণে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন স্থানীয় খামারিরা।

কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে দেশীয় গরুর ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় তারা এখন দিশেহারা।

স্থানীয় সূত্র ও খামারিদের অভিযোগ, উপজেলার গাজীপুর ইউনিয়নের গুইবিল, দুধপাতিল, চিমটলি ও বাসপাড়া এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই ভারত থেকে চোরাই পথে গরু আসছে। দীর্ঘ সময় ও শ্রম দিয়ে গরু লালন-পালন করলেও ভারতীয় গরুর আধিপত্যের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এতে কেবল খামারিরাই আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন না, খামার শিল্পও হুমকির মুখে পড়ছে।

এলাকার একাধিক খামারি জানান, অবৈধভাবে আসা এসব গরুর কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। ফলে সীমান্ত দিয়ে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে।

প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিরাও মনে করছেন, এভাবে অনিয়ন্ত্রিত গরু প্রবেশ অব্যাহত থাকলে দেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় খামারিরা সীমান্তে নজরদারি বৃদ্ধি ও চোরাচালান বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com