মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হলেন লিয়াকত শাহ ফরিদী

নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হলেন লিয়াকত শাহ ফরিদী


শিক্ষাবিদ ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন।  বৃহস্পতিবার (২ মে) সকালে তিনি যোগদান করেন। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর রয়েছে এক বর্ণাঢ্য কর্মময় জীবন। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পাশাপাশি ১৯৯৩ সালে তিনি প্রভাষক পদে বালাগঞ্জ কলেজে যোগ দেন। পরবর্তীতে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।  সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের স্থানীয় সাপ্তাহিক গ্রাম সুরমা, দৈনিক যুগভেরী, দৈনিক সবুজ সিলেট, দৈনিক শুভ প্রতিদিন ছাড়াও বহুল প্রচারিত জাতীয় দৈনিক-দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দি ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস ও দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি সাহিত্যের ছোটকাগজ নির্ব্যাজ সম্পাদনা করেছেন। এ ছাড়া লোকসংস্কৃতি গবেষণা ও কাব্যচর্চায় নিবেদিতপ্রাণ একজন সাহিত্যকর্মী। তিনি সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।  লিয়াকত শাহ ফরিদীর জন্ম ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ গ্রামে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com