শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গলে বিপন্ন ‘লজ্জাবতী বানর’ উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন ‘লজ্জাবতী বানর’ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ের একটি চারতলা ভবনের শৌচাগার (ওয়াশরুম) থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকার সফেদ মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাতগাঁও চৌমুহনা এলাকার বাসিন্দা সফেদ মিয়ার চারতলা ভবনের একটি শৌচাগারে অদ্ভুত আকৃতির একটি প্রাণী ঢুকে নিস্তেজ হয়ে বসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। প্রাণীটি নড়াচড়া করছিল অত্যন্ত ধীরগতিতে এবং মাঝেমধ্যে মাথা উঁচু করে চারদিকে তাকাচ্ছিল।
পরে এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা প্রাণীটি শনাক্ত করে নিশ্চিত হন যে এটি একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। পরে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় বলে জানা যায়।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন-জঙ্গল অস্বাভাবিকভাবে উজাড় হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের বন্য প্রাণীরা তীব্র খাদ্যসংকটে ভুগছে। জীবন বাঁচাতে ও খাবারের সন্ধানেই প্রাণীগুলো এখন বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির প্রাণী। আমরা সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।
বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক থাকলে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বা কোনো নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com