রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা


দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের উদ্যোগে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটস্থ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।  সভায় বক্তারা বলেন- দীর্ঘ প্রায় ৩ দশকে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও মুক্ত গণমাধ্যম দিবস পালনের মাধ্যমে গণমাধ্যম তথা সাংবাদিকদের স্বাধীনতার দাবী করা হচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আজও দেশে গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হয়নি। বিভিন্ন ভাবে বারবার গণমাধ্যমকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা পাবে। মানবাধিকার রক্ষা পাবে। দেশ এগিয়ে যাবে।  বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় উল্লেখ করে বক্তারা বলেন, আইনটির অপব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই আইন দিয়ে হয়রানি না করার দাবি জানান বক্তারা।সভায় বক্তারা- সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও দেশব্যাপী সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাকার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু ও সদস্য হাবিবা আক্তার।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com