শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের

রাজধানী ঢাকার পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা জানিয়ে আইন সংশোধনের দাবি তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
বুধবার (২০ মে) বিকেলে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরওয়ার দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আজ দেশের সাধারণ মানুষের জানমালের কোনো ন্যূনতম নিরাপত্তা নেই। শিশু রামিসার এই অবর্ণনীয় ও নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতির জন্য একটি বড় লজ্জার বিষয়। আমরা দাবি করছি, অনতিবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অপরাধীর ফাঁসি নিশ্চিত করতে হবে। সমাজে এমন পশুতুল্য অপরাধ রুখতে প্রয়োজনে দেশের প্রচলিত আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান চালু করতে হবে।’
বক্তব্যে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘পল্লবীতে শিশুর এমন করুণ মৃত্যুর পরও আপনার বিবেক জাগ্রত হয় না, আপনার বিবেক একটুও কাঁদে না? সংবিধানের দোহাই দেওয়া ছেড়ে আগে দেশের সাধারণ মানুষের মৌলিক নিরাপত্তা সুনিশ্চিত করুন।’ সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বহুতল ভবনের পাশের ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী শিশু রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই ফ্ল্যাটেরই বাথরুমের ভেতর থেকে শিশুটির খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনার পর নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
রামিসার পরিবার গণমাধ্যমকে জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে বড় বোন রাইসার সঙ্গে রামিসার একসঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই রামিসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা পারভীন আক্তার ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতা পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে পাশের ফ্ল্যাটের দরজায় নক করেন। কিন্তু ভেতর থেকে বন্ধ থাকা দরজাটি দীর্ঘ সময় ধরে কেউ খুলছিল না। অনেক সময় ধরে ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না পাওয়ায় পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তারা বিষয়টি দ্রুত পল্লবী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পরপরই ওই কক্ষের জানালার লোহার গ্রিল কেটে কৌশলে পালিয়ে যান এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানা। তবে ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনের এলাকা থেকে ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com