রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল ঋণের বোঝায় প্রাণ যায় যায় ১২ চা বাগানের শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা: দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন বিতর্ক নগরীতে আ.লীগের মিছিল, ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯ গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন গোলাপগঞ্জে অস্ত্রসহ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাজারে মাদকের আসর বন্ধে নির্দেশনা কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক শাহজালালের মাজারের দানের ডেগ সিলগালা মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’

রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’

সবসময় ডেস্ক ::: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দ চেয়েছে জাতিসংঘ। যদিও জাতিসংঘের এ আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এদিকে জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। শুক্রবার মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই, এর টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, মানবিক কারণে বাংলাদেশ প্রায় এক দশক ধরে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। যদিও দীর্ঘায়িত এ সংকটের কারণে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

জাতিসংঘে বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি বলেন, বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী ও দেশের সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তাই, সংকটের দ্রুত ও টেকসই সমাধান এখন অত্যন্ত জরুরি।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীজনদের কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গারা নিজেরাও মিয়ানমারে নিজেদের ঘরে ফিরতে চায়। প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশ ছাড়তে বাধ্য হওয়ার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং সংকটের মূল কারণগুলো মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী সমর্থন ও অব্যাহত মনোযোগ কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০১৭ সালের আগে থেকে অন্তত চার লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট সেনাচৌকিতে জঙ্গি হামলাকে অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন শুরু করে সেনাবাহিনী। এরপর থেকে পরের কয়েক মাসে বাংলাদেশে এসেছে আরও সাড়ে সাত লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com