সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত উজানের ঢলের নিচে ‌’সাদাপাথর’ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সুনামগঞ্জে বন্যার শঙ্কা ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি সাড়ে ৭শ বছরের প্রথার লাগামে টান দিতেই ডিসি প্রত্যাহার! শাহজালাল-শাহপরান মাজার ইস্যুর পরই বদলি: প্রশ্নের মুখে ডিসি সারওয়ার আলমের অধ্যায় সিলেটে আলোচিত জেলা প্রশাসক প্রত্যাহার প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব সিলেট জুড়ে বন্যার শঙ্কা নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

‎সবসময় প্রতিবেদন :::: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎রোববার (২১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন সোহেল মিয়া। আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অটোরিকশা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎স্থানীয়রা জানান, আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com