মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই নগরীতে ইমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া মুক্তাদিরের সিলেট সফর বাতিল, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মির্জা সম্রাটের নেতৃত্বে মিছিল ট্রাইব্যুনালে জিয়াউলের রানার বয়ানে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বর্ণনা উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা বেলজিয়ামকে রুখে দিল ইরান পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিদেশি মুদ্রাসহ যা পাওয়া গেল শাহজালাল মাজারের দানবাক্সে জকিগঞ্জে এনআইডি বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক শাহজালাল রহ. মাজারের দানবাক্স খুললেন ডিসি সারওয়ার, চলছে টাকা গণনা গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার ঢলের পানি নামলো, সাদাপাথরে পর্যটকদের আনাগোনা গোয়াইনঘাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ডিসি সারওয়ারের বদলি নিয়ে বিক্ষোভ-বিবৃতি সিলেটের ডিসির বদলি নিয়ে মুখ খুললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিলেটসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নগরীতে ৪০টি ব্যাটারি অপসারণ করলো পুলিশ ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

সিলেটসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সিলেটসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সবসময় ডেস্ক ::: লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার মধ্যে সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২১ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে পৃথক এক আবহাওয়া বার্তায় দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com