বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের আয়োজনে বিদ্যালয়ে বেলা ২টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ৩৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
​
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের সভাপতি রতন কুমার অধিকারী।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এবং গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো: জাকারিয়া হোসেন। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সিপাল আলীম উদ্দিন-এর চমৎকার পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

​প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,  “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই খুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন আহমদ রুবেল, মো: জালাল উদ্দীন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com