শনিবার, ১১ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকারকে ঘিরে ফের আলোচনা চুপ জৈন্তাপুর পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার টাকা ছাড়া নড়ে না ফাইল! গোয়াইনঘাট ভূমি অফিসে ঘুষের অভিযোগ সিলেটে ২২ হাজারের বেশি মসজিদ, ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত সাক্ষী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা” অ স্ত্রে র মহড়া, সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে ফ তা র দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই সিলেটে বৃষ্টি থাকবে কতদিন: যা বলছে আবহাওয়া অফিস ঘরে ঢুকে গৃহবধূকে ধ/র্ষণ: রিকাবীবাজার থেকে গ্রে/ফতার এনআইডি তথ্য চুরির রহস্য উদঘাটনে তৎপর দুদক, বিভিন্ন দফতরে নথির খোঁজে চিঠি ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ১২ বাংলাদেশি নিহত ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ মিসরে মঞ্চ মাতাবেন শাকিরা আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : হরমুজে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক ফের কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান দাফনের জন্য মাশহাদে নেওয়া হয়েছে খামেনির মরদেহ সিলেট সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি

প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি

হবিগঞ্জ প্রতিনিধি ::: কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে সাড়ে ৯টার দিকে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে ঘরবাড়ি ডুবে গেছে।

 

পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে ২৫টি গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক মানুষ। গবাদি পশু ও আসবাব নিয়ে নিরাপদ স্থানে ছুটছে বন্যাদুর্গতরা।

 

এর আগে একই দিন দুপুরে বানিয়াচং উপজেলার অন্তর্গত খোয়াই নদীর রাধাপুুর বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে প্রবেশ করতে থাকে পানি।
এদিকে চুনারুঘাট উপজেলার নালমুখ বাজার সংলগ্ন এলাকায় নদীভাঙন আবারও তীব্র আকার ধারণ করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে হরিজন সম্প্রদায়ের রবিদাস পাড়ার অন্তত ১৫টি পরিবার চরম ঝুঁকিতে পড়েছে।

 

পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাও রয়েছে হুমকির মুখে। এ ছাড়া চরম ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধ।

 

স্থানীয় বাসিন্দারা দিন-রাত বাঁধ রক্ষায় কাজ করছেন। তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা করছেন। একই অবস্থা সদর উপজেলা ভাদৈ বাঁধেরও।

 

এলাকাবাসীর অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভাঙনের ঝুঁকি বেড়েছে।
জানা গেছে, খোয়াই নদীর কালীগঞ্জে বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর দ্রুত বেগে নোয়াবাদ, চরহামুয়া, সুঘর, বনগাও, নতুন বাজার, বালিহাটা, কালীগঞ্জ, যাদবপুর, বিষ্ণরামপুর, দক্ষিনচর, রামনগর ও বনদক্ষিণ এলাকাসহ অন্তত ২৫টি গ্রামে পানি ঢুকে পড়ে।

 

এসব এলাকার অনেক পরিবারের ঘরে কোমর সমান পানি ওঠে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা গবাদি পশু, প্রয়োজনীয় আসবাব, কাপড়চোপড় ও মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেন। আবার কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে ও অনেকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে। এ ছাড়া শহরের কামড়াপুর, দানিয়ালপুর ও যশেরআব্দা এলাকায়ও বাড়ি ঘরে পানি প্রবেশ করে।

 

অপরদিকে শুক্রবার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যায়। অনেক অংশ পানির নিচে চলে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি আরও বাড়লে সড়কটিতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে হবিগঞ্জ সদর উপজেলার সঙ্গে মিরপুর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ‘পানি বৃদ্ধি পেলে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। তবে বৃষ্টিপাত কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

 

হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘বন্যার পরিস্থিতি তদারকি করতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৫ লক্ষ টাকা, ১০০টন চাউল ও ১৮২০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।’

 

হবিগঞ্জের জেলা প্রশাসক ডা. জি এম সরফরাজ বলেন, ‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। বন্যাদুর্গতদের আশ্রয়ন কেন্দ্রে উঠার জন্য বলা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com