শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে অবৈধভাবে সীমান্ত পারাপারে প্ররোচিত করা, অর্থ আদায় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীমান্তজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তজুড়ে একটি সুসংগঠিত চক্র দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। অভিযোগে বলা হয়েছে, চক্রটির নেতৃত্বে রয়েছেন সাব্বির আহমদ ও কাউসার আহমদ। তাদের নেতৃত্বে কয়েকজন সহযোগী সীমান্ত এলাকার বিভিন্ন রুট ব্যবহার করে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগে যাদের নাম এসেছে, তারা হলেন সাব্বির (২৯), লাল মিয়া (৩০), জুয়েল রানা (৩০), কাউসার (২৮), আফসার (২৬), এনাম আহমদ (২৮), ইউসুফ আহমদ (২৬) ও জুবেল আহমদ (২৫)।

স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের পানতুমাই, বাদেশ্বর, হাজিপুর, লামাপুঞ্জি, লন্ডনী বাজার, সংগ্রামপুঞ্জি, তামাবিল, নলঝুরি এবং জৈন্তাপুরের ডিবির হাওর সীমান্ত এলাকাকে এই চক্রটি অবৈধ সীমান্ত পারাপারের রুট হিসেবে ব্যবহার করছে। সহজ-সরল মানুষকে বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়। এছাড়া কিছু ক্ষেত্রে মানুষকে জিম্মি ও অপহরণের মতো অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, চক্রটির প্রভাবের কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। ফলে সীমান্ত এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে মানব পাচারের মতো গুরুতর অপরাধ বন্ধে এলাকাবাসী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি গোয়েন্দা নজরদারি জোরদার, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ, সীমান্তের অবৈধ রুটগুলোতে কঠোর নজরদারি এবং নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সাব্বির আহমদের মোবাইল ফোনে কল করলে তার এক বন্ধু ফোন রিসিভ করে জানান, সাব্বির সেখানে নেই। কাউসার আহমদ বলেন, “আগে মানব পাচারের সঙ্গে জড়িত ছিলাম, এখন আর করি না।” এনাম আহমদ বলেন, “এ ধরনের বিষয় নিয়ে আমাকে ফোন দেবেন না, আমরা কোনো রকমে চলছি।” ইউসুফ আহমদ ফোন রিসিভ করলেও বিষয়টি শুনেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। লাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। অপর কয়েকজনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তবাসীর প্রত্যাশা, অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হবে এবং মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com