মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স ওমর সানীকে মৌসুমী কেন চাবুক মারত এখন বুঝতেছি: জয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের ১০ হাসপাতাল উন্নীত হচ্ছে ১০১ শয্যায়, মধ্যনগরে হবে নতুন হাসপাতাল মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা অবশেষে সিলেটে নতুন ডিসি, দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন বিছানাকান্দিতে পাথর সিন্ডিকেটের দৌরাত্ম্য, নৌকাপ্রতি ২ লাখ টাকা আদায়ের অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১ জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার আজ সিলেটের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের মামুন ইতিহাস বলছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যা সহায়তা: বরাদ্দ ১৫ লাখ টাকা, ৩০০ মেট্রিক টন চাল সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, তিন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক

ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত

ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল সোনারহাট এবং মাতুরতল পান্তুমাই সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত বালুবোঝাই ভারী ড্রাম ট্রাকের অবাধ চলাচলে গ্রামীণ এ দুটি সড়ক ভেঙে চুরমার হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো বাসিন্দা।

 

সরেজমিনে দেখা যায়, একসময়কার পিচঢালা সড়কের অধিকাংশ অংশই এখন বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ছোট ছোট ডোবায় পরিণত হয়। ফলে পথচারী, মোটরসাইকেল ও ছোট যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামীণ সড়ক দিয়ে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি বালুবোঝাই শত শত ড্রাম ট্রাক ও ভারী যানবাহন চলাচল করছে। অতিরিক্ত ওজন বহনের কারণেই সড়ক দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদ ও মাদ্রাসায় যাতায়াতকারী মানুষ এবং সাধারণ পথচারীরা। ভাঙা রাস্তা ও ধুলাবালির কারণে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চলাচলও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জরুরি রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়াও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে।

 

স্থানীয়দের ভাষ্য, “ভারী বালুবাহী ট্রাক আমাদের পুরো রাস্তাটা ধ্বংস করে দিয়েছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না, আমরা স্বাভাবিকভাবে বাজারেও যেতে পারি না। এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চাই।”

 

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে এ দুটি সড়কে ভারী বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

তাদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com