শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার পলায়ন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় : সিলেট জেলা বিএনপি নেতা তামিম ইয়াহয়া

শেখ হাসিনার পলায়ন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় : সিলেট জেলা বিএনপি নেতা তামিম ইয়াহয়া


স্বৈরাচারী শেখ হাসিনার ১৫ বছরের দু:শাসন ও পলায়নকে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া।
গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবির গুলিতে নিহত হওয়া সিলেটের গোলাপগঞ্জের সাত জনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে নিহত সাত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় তামিম বলেন, খুনি হাসিনার কাছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোন পথ খোলা ছিল না। কারণ, সে গত ১৫ বছরে দেশের মানুষের উপর নির্যাতনের যে স্টিম রুলার চালিয়েছে। দেশের গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে যেভাবে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি আর দেশের ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের মানুষ তাকে ধরতে পারলে তার প্রতিটি অপকর্মের হিসাব নিতো। তাকে ছিড়ে ফেলতো। মানুষের মনে এতদিন যে ক্ষোভ ছিল,শেষ পর্যন্ত তা ক্রোধে পরিণত হয়েছে। আর সেই ক্রোধের বিস্ফোরণ এতটা স্বাভাবিক হত না। মানুষ তাকে আস্ত রাখত না। যার জন্য সে তার পরিণতির কথা ভেবেই চুরের মত দেশ ছেড়ে পালিয়েছে। আর এই পালিয়ে যাওয়াটা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। যেটা কোনো কালেই আর মুছে ফেলা যাবে না।
তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ বলতে আর কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। মানুষ জেনে শুনে নিলর্জ্জ-বেহায়াদের আর আশ্রয় দিবে না। যে দলের প্রধান ব্যক্তিটি চুরের মতো দেশ ছেড়ে পালিয়ে যায় সেই দলের কোনো কর্মীও আর দলের পরিচয় দিবে না। এককথায় শেখ হাসিনার স্বৈরশাসন এক কলঙ্কিত অধ্যায়।
তামিম ইয়াহয়া বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে তা অপরিসীম। মানুষের অধিকার আদায়ের এই আন্দোলনে গোলাপগঞ্জের এই সাতজনসহ এ পর্যন্ত যারা শহিদ হয়েছেন জাতী তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
সৌজন্য সাক্ষাতে তার সাথে ছিলেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এম. সাইফুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, ছাত্রদল নেতা নাফি আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে গোলাপগঞ্জের সাতজন নিহত হন। তারা হলেন- ধারাবহর হাসপাতালের সামনের ব্যবসায়ী, বারকোট গ্রামের মৃত মকবুল আলীর ছেলে তাজ উদ্দিন (৪০), আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে সানি আহমদ (১৮), ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী নিশ্চিন্ত গ্রামের তৈয়ব আলীর ছেলে নজমুল ইসলাম (২২), ঢাকাদক্ষিণ দত্তরাইল গ্রামের আলাউদ্দিনের পুত্র মিনহাজ উদ্দিন (২৪), পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন (৪০), ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের ছুরুই মিয়ার ছেলে হাসান আহমদ (১৫), নিশ্চিন্ত গ্রামের তৈয়ব আলীর ছেলে মিনহাজ উদ্দিন (২২) ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের রফিক উদ্দিনের ছেলে হাফিজ কামরুল ইসলাম পাবেল(১৮)।   বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com