বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটে বালুবাহী নৌকার টোল আদায়ের ইজারায় অনিয়ম, সরকারি রাজস্ব আত্মসাৎ রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সিলেটের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের মৃত্যুতে শোক তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সিলেটে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ কোম্পানীগঞ্জে চোরাই পাথর উদ্ধার অভিযানে রহস্য! জব্দের পরিমাণই জানেন না ইউএনও, সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান কে? এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স ওমর সানীকে মৌসুমী কেন চাবুক মারত এখন বুঝতেছি: জয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের ১০ হাসপাতাল উন্নীত হচ্ছে ১০১ শয্যায়, মধ্যনগরে হবে নতুন হাসপাতাল মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত

সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন

সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন

সবসময় ডেস্ক :::সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ঘুষি মেরে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বুধবার (১৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম আলী হোসেন (৩৮), তিনি বিয়ানীবাজারের বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, ঘাতক শাহীনুর ইসলাম গত ৪ জুলাই আলী হোসেনের দোকান থেকে ৬ হাজার টাকার ডিজেল বাকিতে ক্রয় করেন। গত ১১ জুলাই রাতে শাহীনুর আবারও জ্বালানি তেল কিনতে আসলে আলী হোসেন তার পূর্বের পাওনা টাকা পরিশোধের অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহীনুর ও তার সহযোগীরা আলীর ওপর চড়াও হয়। একপর্যায়ে শাহীনুরের নির্দেশে উপস্থিত বিবাদীরা আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গোলাপগঞ্জের ফুলসাইন এলাকা থেকে আইনুল ইসলাম (২২) এবং সকাল ৯টার দিকে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকা থেকে শাহীনুর ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজনই বিয়ানীবাজারের বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com