শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯

সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত বুধবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত মোট ৩২ ঘণ্টার এই সাড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ২১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

এসএমপি সূত্র জানায়, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি, নিয়মিত মামলার আসামি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা ছাড়াও মাদকসেবী, সন্দেহভাজন ও মেট্রো অধ্যাদেশ অমান্যকারী ব্যক্তিরা রয়েছেন। এছাড়া বিনা পরোয়ানায় এবং ম্যাজিস্ট্রেটের আদেশে দণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজনকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে ১২০ পিস ইয়াবা এবং ১ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

অন্যদিকে, সড়ক শৃঙ্খলা ফেরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়ক ও জনপথের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় ১৩৪টি যানবাহন আটক করা হয় এবং ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে ২১৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত এবং একটি নিরাপদ ও জনবান্ধব সিলেট শহর গড়তে পুলিশের এই নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে নগরবাসীকে আশ্বস্ত করেছে এসএমপি কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com