শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন মীরা দাসের প্রয়াণ জাফলংয়ে খাসজমি দখল: তদন্তে ৮ ব্যবসায়ী শনাক্ত দীর্ঘদিন পর আলোকিত সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, সচল হলো বিকল বাতি চোরাচালানে ধাক্কা: উৎমা-তুরং-লামাগ্রাম সীমান্ত থেকে ৫ ভারতীয় গরু আটক সুনামগঞ্জের হাওরে আফালের তাণ্ডব সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা ইজারার মেয়াদ শেষ, তবু দেড় মাস ধরে বহাল পশুর হাট; জৈন্তাপুরে প্রশাসনের অভিযান ২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত জেসিইএসসি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর সিসিকের ১১ জন্মনিবন্ধন জাল : সরকারি সার্ভারে ঢুকে কারা চালাচ্ছে জালিয়াতির নেটওয়ার্ক? রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯ সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক সুনামগঞ্জে জুলাই শহিদ দিবস পালন জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটে বালুবাহী নৌকার টোল আদায়ের ইজারায় অনিয়ম, সরকারি রাজস্ব আত্মসাৎ রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সিলেটের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের মৃত্যুতে শোক তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ

চোরাচালানে ধাক্কা: উৎমা-তুরং-লামাগ্রাম সীমান্ত থেকে ৫ ভারতীয় গরু আটক

চোরাচালানে ধাক্কা: উৎমা-তুরং-লামাগ্রাম সীমান্ত থেকে ৫ ভারতীয় গরু আটক

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং  উত্তর রনিখাই ইউনিয়নের উৎমা-তুরং-লামাগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই পথে বাংলাদেশে আনা ৫টি ভারতীয় গরু আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় চোরাই পথে আনা ৫টি ভারতীয় গরু জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে দ্রুত পালিয়ে যায়।

 

পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জব্দ করা গরুগুলো আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। চোরাকারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com