শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চুনারুঘাটে নজরকাড়া রঙের বিরল আবাসিক পাখি ‘কালো মথুরা’

চুনারুঘাটে নজরকাড়া রঙের বিরল আবাসিক পাখি ‘কালো মথুরা’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও দেখা মিলেছে দেশের অন্যতম বিরল আবাসিক পাখি ‘কালো মথুরা’র। সম্প্রতি বন্যপ্রাণী আলোকচিত্রী আনিস শেখ উদ্যানের গহিন অরণ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ কালো মথুরার দুর্লভ ছবি ধারণ করেছেন। এই ছবি প্রকাশের পর প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
বন বিশেষজ্ঞরা জানান, কালো মথুরা বাংলাদেশের অতি বিরল প্রজাতির একটি বনমুরগি। এরা সাধারণত ঘন চিরসবুজ বনের বাসিন্দা। প্রচণ্ড লাজুক প্রকৃতির এই পাখি মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত ঝোপঝাড়ের আড়ালে আত্মগোপন করে। ফলে বনের ভেতরে এদের দেখা পাওয়া যেমন দুষ্কর, ছবি তোলা তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। আলোকচিত্রী আনিস শেখ তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, দীর্ঘদিন বন পর্যবেক্ষণের পর সাতছড়ির একটি নির্জন এলাকায় পাখিটির দেখা পাই। এটি তখন বনের ঝরাপাতার ওপর খাবার খুঁজছিল। নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবধানে এর কয়েকটি ছবি তুলি।
তিনি মনে করেন, বনাঞ্চলে এমন বিরল প্রজাতির উপস্থিতি দেশের জীববৈচিত্র্যের জন্য এক ইতিবাচক বার্তা। প্রকৃতিবিদদের মতে, পুরুষ কালো মথুরার শরীরের পালক চকচকে নীলাভ-কালো এবং চোখের চারপাশে লাল রঙের খোলা চামড়া থাকে। এদের লম্বা লেজটি সাদা ও কালোর মিশ্রণে তৈরি। মূলত বনের ফল, বীজ ও ছোট পোকামাকড় খেয়ে এরা জীবনধারণ করে।
উল্লেখ্য, ২৪৩ হেক্টর আয়তনের সাতছড়ি জাতীয় উদ্যান উল্লুক, মুখপোড়া হনুমান ও মায়া হরিণসহ অসংখ্য বিরল প্রাণীর নিরাপদ আবাসস্থল। সেখানে কালো মথুরার এই পুনরাবির্ভাব উদ্যানটির পরিবেশগত গুরুত্বকে আরও ত্বরান্বিত করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com