শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড
সিলেটে হচ্ছে নতুন পৌরসভা: প্রজ্ঞাপন জারি

সিলেটে হচ্ছে নতুন পৌরসভা: প্রজ্ঞাপন জারি

সবসময় ডেস্ক :::সিলেট জেলার স্থানীয় সরকার কাঠামোতে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রশাসনিক ইউনিট। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসারের ধারাবাহিকতায় এবার সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর ও এর আশপাশ এলাকা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আধুনিক নাগরিক সেবা ও পরিকল্পিত নগরায়ণের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা হিসেবে ঘোষণা করার সরকারি অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি (এসআরও নং ২৮১-আইন/২০২৬) জারি করা হয়। নতুন এই পৌরসভা গঠনের ফলে জৈন্তাপুরের নির্দিষ্ট ভৌগোলিক এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কর্মপরিধি আরও বিস্তৃত হবে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা সাধারণ বাসিন্দারা এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আপত্তি জানাতে চাইলে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে তা লিখিতভাবে জমা দিতে হবে। প্রাপ্ত কোনো আপত্তি থাকলে যথাযথ আইন অনুসরণ করে পরবর্তী তিন মাসের মধ্যে সরকার তা নিষ্পত্তি করবে।

মূলত গ্রামীণ অর্থনীতিকে শহরে রূপান্তরের লক্ষ্যে সরকারের ‘আমার গ্রাম, আমার শহর’ পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন পৌরসভা গঠন করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com