বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক অজামিল চন্দ্র নাথ

অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক অজামিল চন্দ্র নাথ


অশ্রুসিক্ত নয়নে সকলের ভালবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুইবারের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ। সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের চন্দ্রনাথ পল্লীতে শেষকৃত্য সম্পন্ন হয়। এরআগে দুপুরে সাড়ে ১২ টায় নিজ প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছাত্রছাত্রী-শিক্ষক ও অভিভাকদের আর্তনাদ করতে দেখা যায়। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বজনদের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। এসময় দীর্ঘদিনের সহকর্মীকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়ি ধারাবহর চন্দ্রনাথ পল্লীতে ভিড় করেন সহকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, আব্দুল জলিল, শহিদুর রহমান সুয়েদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, সঞ্জয় নাথ সঞ্জু, আজমল আলী, রেজা রুবেল, রুহিন আহমদ, শিক্ষক কাজল কান্তি দাশ, বিধান পাল, স্বপন কুমার পাল, অমল কান্তি দাশ, বিকাশ দেবনাথ, সাংবাদিক হারিছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, দীনেশ দেবনাথ, আজিজ খান, জাকারিয়া তালুকদার, জাতীয় পার্টি নেতা আলহাজ নুরুল আম্বিয়া, সাংবাদিক সাকিব আল মামুন, জাহিদ উদ্দিন, খালেদ হোসেন, জয় রায় হিমেল, ফাহিম আহমদ, মান্না আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন, সহ সভাপতি
সুহৃদরঞ্জন দাস, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম সুহেল, শিক্ষক সেবক তালুকদার, জহির আহমেদ প্রমুখ।

এছাড়াও সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অজামিল চন্দ্র নাথ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের ছেলে। তাঁর স্ত্রী সুকৃতি দেবনাথ ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। মৃত্যুকালে স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৯০ এর দশকে অজামিল চন্দ্র নাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস’র গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। সামাজিক বিভিন্ন কর্মকান্ডেও সক্রিয় ভূমিকা পালন করে গেছেন তিনি। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। শিক্ষার প্রসারে তিনি একাধারে কাজ করে গেছেন। হলিসিটি এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে প্রজ্ঞা মেধাবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে নেপাল ও কলকাতায় শিক্ষা সফর করে ব্যাপক সাড়া পেয়েছিলেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে ইংরেজিতে আগ্রহী করতে চন্দ্রনাথ পল্লীতে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতার মাধ্যমে উপজেলাজুড়ে সুনাম কুঁড়িয়েছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গন শোকের ছায়া নেমেছে। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com