স্টাফ রিপোর্ট :::দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে নগরীর কুয়ারপার ইঙ্গুলালস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রবাসী সন্তানরা দেশের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা দেশে পৌঁছানোর পর জানাজার সময় ও স্থান চূড়ান্ত করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
মরহুমার মৃত্যুতে সবসময় ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।
Leave a Reply