বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে

গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের (৭৭) বিচার সেনা আদালতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) পিলখানায় অবস্থিত বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসলে তার সঙ্গে কারা কারা জড়িত ছিল, এই বিষয়গুলো অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কোনো মামলা করার সুযোগ রয়েছে কিনা এবং অধিকতর তদন্তের কোনো চিন্তাভাবনা আপনারা করছেন কিনা এমন প্রশ্নের জবাব সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর মোজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে করা হয়েছে। সেখানে তখনকার সময়ের কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে আমরা যখন জানতে পেরেছি, তাকে আমরা গ্রেফতার করে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আছে কিনা, সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে।

তিনি বলেন, সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। কো-অ্যাকিউসডদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে, সেটা সম্ভবত সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালে হয়েছে। আমরা সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইন অনুযায়ী তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও ল্যান্ড মাইন ডিটেকশনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ল্যান্ড মাইন ডিটেকশনের জন্য আমরা কিছু যন্ত্রপাতি সংগ্রহ করে ইতোমধ্যে বিজিবির কাছে আমরা দিয়েছি। বিজিবি সদস্যরা সেটা নিয়ে কাজ করছে। মিয়ানমার সীমান্ত আমাদের জন্য এখন খুবই ভারনারেবল। সেটার সঙ্গে অন্য দেশের (ভারত) কাঁটাতার নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট।

তিনি আরও বলেন, আমরা মিয়ানমার সীমান্তে সার্বক্ষণিক দেখছি, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারের মিলিটারির একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। যার মধ্যে আমরা অনেকটা স্যান্ডউইচ হচ্ছি। তারপরে ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে। আরএসও, আরসা, আরাকান আর্মিসহ আরও বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সংঘর্ষের প্রভাব আমাদের এখানে আসে।

পুশ-ইন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত পুশ-ইন ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ হয়েছিল, তার সংখ্যা বেশি নয়। আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে প্রদেশের নতুন নির্বাচিত সরকারের পলিটিক্যাল এজেন্ডার বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলব কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আমরা বলেছি, যদি সে রকম কোনো নাগরিক থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনাল ভেরিফিকেশন করব। করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় ফেরত নিয়ে আসবো। এ ছাড়া, অন্য কোনো উপায়ে আমরা কাউকে এলাও করব না।

বিজিবির ভালো কাজের জন্য সরকার কোনো পুরস্কারের ব্যবস্থা করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিজিবির একটা রুটিন ওয়ার্ক। বাৎসরিকভাবে তাদেরকে এসব গুরুত্বপূর্ণ কাজের জন্য এবং সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদক দেওয়া হয়। সাম্প্রতিককালে পুশ-ইন ইস্যুতে বীরত্বপূর্ণ এবং সহযোগিতামূলক কর্মের জন্য পদকের পাশাপাশি আমরা যদি আরও কোনো সনদ বা অন্য কিছুর ব্যবস্থা করতে পারি, সে বিষয়ে আমি বিজিবির ডিজির সঙ্গে কথা বলব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com