হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। চিকিৎসা সেবায় নানান অনিয়ম. রোগী ও স্বজ›নদের সঙ্গে দুর্ব্যবহার, অতিরিক্ত অর্থ আদায়সহ আরও নানান অভিযোগ।
অবশেষে জানা গেল, তাদের সরকারি কোনো অনুমোদনই নেই। আর তাই সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল রোডের আরটিএম সেইফওয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২০ জুলাই) হাসপাতালটি সিলগালা করা হয়। অবশ্য এর আগে রবিবার (১৯ জুলাই এক অভিযান চালিয়ে িিবভিন্ন অনিয়মের অভিযোগ ৫ হ াজার টাকা জরিমানা করা হয়েছিল।
জানা গেছে, রবিবারের অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দেখাতে পারেন নি। তখন তাদেরকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কথা ছিল সোমবারের মধ্যে তারা তাদের লাইসেন্স জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে জমা দিবেন।কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হন।
এর আগেও একবার সিলেটের জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জরিমানা করেছিল। পাশাপাশি লাইসেন্স করার জন্য সময় বেঁধে দেওয়া ও হয়েছিল।
অভিযান জারিমনা ও সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তানভীর হোসেই সজিব।
তিনি আরও জানান, তারা যখন লাইসেন্স দেখাবে তখন থেকে হাসপাতালটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করবেন
সেইফওয়ে হাসপতাালটি সিলেটের একটি অনিরাপদ বেসরকারি হাসপাতাল হিাসবে কুখ্যাত। এর আগে এই হাসপাতালে চিকিৎসা অবহেলায় কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল।
এছাড়াও হাসপাতালটিতে কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে সিলেট বিদ্বেষী আচরণেরও অভিযোগ আছে।
Leave a Reply