শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই

সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই

সিলেট মহানগরীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মহানগরের আওতাধীন ছয়টি থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগরীর ছয়টি থানায় শিগগিরই সম্মেলনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার রাতে সিলেট নগরের জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় সাংগঠনিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত প্রতিটি উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে। আসন্ন থানা সম্মেলনগুলো সফল করার মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করব।

সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলকে সুসংগঠিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ, বিমানবন্দর থানা আহ্বায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জালালাবাদ থানা আহ্বায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, শাহপরান থানা আহ্বায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, দক্ষিণ সুরমা থানা আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ এবং মোগলাবাজার থানা আহ্বায়ক আবুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।

সভায় উপস্থিত সকল থানার নেতৃবৃন্দ যেকোনো মূল্যে দলের বার্তা ও সরকারের সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com