বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২ নদীর তীরে কিশোরীকে ধ র্ষ ণ করেছিলেন যুবক, অতঃপর… রাজনগরে হাওরে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃ*ত্যু সিলেট র‌্যাবের অভিযানে উদ্ধার ম্যাগাজিনসহ বিদেশী পি*স্তল হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর হবিগঞ্জে হামলার শিকার সারজিস ও নাসীরুদ্দীন পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা ক্রিকেটারের প্রেমে মৃণাল! ‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে নতুন গানচিত্রে আঁচল আঁখি আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভবন ভাঙার নির্দেশ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য সিলেটে প্রবাসীর বাসা যেন বিদেশি ম*দের গুদাম! সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে জকিগঞ্জে জুলাইযোদ্ধাকে নারীর মা র ধ র, থানায় পাল্টাপাল্টি অভিযোগ চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি, অনড় অবস্থানে এনসিপি আমদানিকারকদের হাতে জিম্মি দেশের কৃষি কীটনাশক খাত

সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২

সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২

সিলেটের কানাইঘাটের লোভাছড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কোয়ারিতে উত্তোলিত লুটপাটের ১ কোটি ৫ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। আর সম্প্রতি সেই পরিবেশ অধিদপ্তরের অভিযানে জব্দকৃত পাথর চুরির হিড়িক পড়ে যায়। এরই ধারাবাহিকতায় সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৬০০ ঘনফুট ছোট-বড় পাথরসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি স্টিলবডি নৌকা আটক করা হয়।

 

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কানাইঘাট থানাধীন ৪ নম্বর সাতবাক ইউনিয়নের লোভারমুখ চরিপাড়া খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন- আবু হানিফ (২০) ও আবু জাফর (২২)।

 

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল কানাইঘাট থানাধীন ৪ নম্বর সাতবাক ইউনিয়নের লোভারমুখ চরিপাড়া খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথর বোঝাইকৃত একটি স্টিলবডি নৌকাসহ দুইজনকে গ্রেফতার করে। এসময় ছোট-বড় পাথরসহ আনুমানিক ৬০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। উদ্ধারকৃত পাথরের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল  ইসলাম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা অবৈধভাবে লোভাছড়া এলাকা থেকে পাথর উত্তোলন করে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘পাথর চুরি রোধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আমরা খবর পেলেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে লোভাছড়া পাথর কোয়ারির লিজের মেয়াদ শেষ হওয়ার পর পরিবেশ অধিদপ্তর কোয়ারিতে উত্তোলিত ১ কোটি ৫ লাখ ঘনফুট পাথর জব্দ করে। এর মধ্যে গত বছর ৪৪ লাখ ঘনফুট পাথর নিলামের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়। অবশিষ্ট জব্দকৃত পাথর কোয়ারি এলাকায় মজুদ থাকলেও বর্তমানে সেগুলোই চুরির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com