বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২ নদীর তীরে কিশোরীকে ধ র্ষ ণ করেছিলেন যুবক, অতঃপর… রাজনগরে হাওরে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃ*ত্যু সিলেট র‌্যাবের অভিযানে উদ্ধার ম্যাগাজিনসহ বিদেশী পি*স্তল হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর হবিগঞ্জে হামলার শিকার সারজিস ও নাসীরুদ্দীন পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা ক্রিকেটারের প্রেমে মৃণাল! ‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে নতুন গানচিত্রে আঁচল আঁখি আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভবন ভাঙার নির্দেশ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য সিলেটে প্রবাসীর বাসা যেন বিদেশি ম*দের গুদাম! সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে জকিগঞ্জে জুলাইযোদ্ধাকে নারীর মা র ধ র, থানায় পাল্টাপাল্টি অভিযোগ চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি, অনড় অবস্থানে এনসিপি আমদানিকারকদের হাতে জিম্মি দেশের কৃষি কীটনাশক খাত

বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

সিলেটের কানাইঘাটে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে ঘিরে এনসিপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

 

জানা গেছে, কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ  ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিক শক্তির জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারাও।

 

কেন্দ্রীয় নেতাদের কানাইঘাট আগমন উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেন এনসিপি কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

প্রেস ব্রিফিংয়ে এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদে দলটির চূড়ান্ত প্রার্থী হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন, “এনসিপির পদযাত্রাকে ঘিরে কানাইঘাটে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও আগ্রহ। আমরা আশাবাদী, সারা দেশে অনুষ্ঠিত এনসিপির কর্মসূচিগুলোর মধ্যে কানাইঘাটের আয়োজন হবে অন্যতম সেরা ও স্মরণীয়।”

 

তিনি আরও বলেন, কর্মসূচি সফল করতে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কানাইঘাটে একটি বড় রাজনৈতিক সমাবেশে পরিণত হবে এই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com