বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের নেপালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত ১, অনির্দিষ্টকালের কারফিউ শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ‘জুলাই পদযাত্রা’য় সিলেটে পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির কর্মসূচি ঘিরে গোলাপগঞ্জে নিরাপত্তা জোরদার আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ আসামি যারা কানাইঘাটের নতুন ইউএনও কুলাউড়ার সুমাইয়া হবিগঞ্জ পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান অবসরের আগেই চিরঅবসরে সিলেটের এক পুলিশ কর্মকর্তা স্বপ্নের বিদেশ, বাস্তবের বন্দিশালা মানব পাচারের বড় শিকার নারীরা : সবচেয়ে বেশি ঝুঁকিতে সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চল ঢাকাসহ ৯ জেলায় বৃষ্টির আভাস মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ পুলিশ সদর দফতরের ৫০তম বিসিএসের প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হরিপুর সীমান্তে থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, কোটি টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ হরিপুর সীমান্তে চোরাচালানের রমরমা: শপিং ব্যাগে কোটি টাকার ভারতীয় পণ্য সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা মনে করি, প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আইডিবির কাউন্সিল হলে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনাদেরকেও (শহীদ ও আহত পরিবার) দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি, প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি।’
মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভা।

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ চেয়েছিল একটি আমূল পরিবর্তন আসুক। কিন্তু এখন আবার দেশকে সেই পুরনো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলো ছিল সবচেয়ে খারাপ। গেস্টরুম, গণরুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছিল। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদের নাজাত দিলেন। এখন মনে হচ্ছে, আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি।’
শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কী করবে? জামায়াতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ, না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সবকিছু নেই। আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই। কিন্তু, আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকব ইনশাআল্লাহ।’
আরও পড়ুন
জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, ‘আমাদেরকে আপসের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে। অনেক লোভ-টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি, গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম। এখন আপনারা মানেন না। কিন্তু আমরা আমাদের জায়গায় আছি। আমরা এখান থেকে সরতে পারব না। জনগণের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না, করবও না। আপনারা দোয়া করবেন, আমাদের ওয়াদার ওপর আমরা যেন টিকে থাকতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে।’
বিচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা প্রতিশোধ চাই না। কিন্তু বিচারটা কি পাব না? শুধু কারও বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো কোনো বিচার এই দেশে ৫০ বছর পরে হয়েছে, কোনটা ২১ বছর পরে হয়েছে। আমরা কথা দিচ্ছি, এই বিচারও ইনশাআল্লাহ হবে। যেদিন, যে মাস, যে বছরই হোক, হবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুন
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচারের দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই। আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা বাস্তবায়ন করব। আমরা সরকারের কাছে খোলামনে আহ্বান জানাব, ভুল মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবারই হতে পারে। আমরা মনে করি, সুস্পষ্টভাবে আপনারা জাতিকে দেওয়া কথা লঙ্ঘন করেছেন। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন। ডান-বাম করা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে। আপনাদের পাশে থেকে এই দেশকে গড়ব ইনশাআল্লাহ। কারণ, আমরা আমাদের দেশকে ভালোবাসি।’
তিনি বলেন, ‘সমস্ত শক্তি ও কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের। অহংকার করে কেউ যেন পথে না পড়ে। আল্লাহ বিশাল বাহিনীর ওপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছেন, ইতিহাসে বারবার দিয়েছেন। সেই বিজয় আমরা দেখেছি। আমাদের সন্তানরা হাতে কোনো অস্ত্র নিয়ে রাস্তায় নামেনি। ঈমানের অস্ত্র বুকে ধারণ করে, আল্লাহর ওপর ভরসা করে, দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা খালি হাতে মোকাবিলা করেছে। সমস্ত অস্ত্র, গুলি, বারুদ সেদিন ব্যর্থ হয়ে গিয়েছিল। এটি বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। এই দেশের মানুষকে, যুবসমাজকে ভয় দেখাবেন না। জুলাই যোদ্ধাদের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। আমাদের ওপরও আক্রমণ হচ্ছে। আমাদের দোষ একটাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। আক্রমণ করেন, অসুবিধা নেই। করতে করতে কে কোথায় গিয়ে পালায় আর ডুবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু জাতির অধিকারের জন্য আমরা যা বলার, বলে যাব। আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বীরদের আকাঙ্ক্ষা পদদলিত হলে এই জাতি গোলামের জাতিতে পরিণত হবে। আমরা গোলাম হয়ে একদিনও বাঁচতে চাই না। গোলাম হয়ে এক বছর, এক যুগও বাঁচতে চাই না। বরং আমরা বীর হয়ে এক সেকেন্ড বাঁচতে চাই।’
এ মতবিনিময় সভায় শহিদ ও আহত জুলাই যোদ্ধা পরিবার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com