শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী আধুনিক সড়কে বদলাবে সীমান্ত জনপদ আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী মরক্কো সীমান্ত অতিক্রমের সময় ৩৪ অভিবাসীর মৃত্যু, সিউটায় যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না : ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ‎গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আপন দুই ভাই গ্রেপ্তার হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী সিলেট-তামাবিল মহাসড়কে বিজিবির গাড়ির ধাক্কায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত পুলিশ-প্রশাসন কোনো দলের হয়ে কাজ করবে না, এমন ব্যবস্থা চাই: ডা. মাহমুদা মিতু দেশের মাটিতে পা রাখলেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেট নগরে একদিনে চারজনের মরদেহ উদ্ধার এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জে ম-র্মা-ন্তিক সড়ক দু-র্ঘ-ট-না-য় আহত সোহাদ’র মৃ-ত্যু আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী শেখ হাসিনাকে কপি করবেন না, কীভাবে হটানো হয়েছে সবাই জানে: শাবিতে নাহিদ সিলেটে দরজা ভেঙে উদ্ধার করা হল যুবকের লা শ বিশ্বনাথে কিশোরী সুমাইয়ার র হ স্য জনক মৃ*ত্যু কানাইঘাটে এনসিপির শীর্ষ নেতারা গোলাপগঞ্জের একাধিক স্থানে বাধা, সিলেটে ফিরলেন সারজিসরা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের

দেশের মাটিতে পা রাখলেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের মাটিতে পা রাখলেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের যে কোনো স্থানে পা রাখা মাত্রই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হবে।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ওইখানে বসে বসে রাজনীতি করে ধমক দেয়-আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন?’

 

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা কোম্পানীগঞ্জে এলে জনগণ কী করবে। এসময় জনতার সমর্থন পেয়ে তিনি বলেন, বাংলাদেশের একটি ইঞ্চি মাটিতে শেখ হাসিনা যখনই নামবে, তখনই ফাঁসির আদেশ বাস্তবায়ন করা হবে।’

 

বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কথা তুলে ধরে বলেন, ‘আন্দোলনে গুলিতে আবু সাঈদসহ শহীদ মুগ্ধসহ ৪০০ জনের মৃত্যুর জন্য তৎকালীন সরকার দায়ী। দুই বছরের মাথায় অনেকেই আবু সাঈদকে ভুলে যেতে পারেন। আবু সাঈদের সেই রক্ত ভুলে যেতে পারেন, কিন্তু আমরা যতদিন বাংলাদেশে জীবিত আছি ততোদিন ভুলবো না।’

সমাবেশের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন এবং সেই অবস্থানের বিরুদ্ধে গেলে বিএনপির পতন ঘটবে।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট বিদ্যমান। একই সঙ্গে কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশে স্থবিরতা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশামতো চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতা।

 

তিনি বলেন, নির্বাচনের আগে তাঁদের দলের তিনটি প্রধান দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ কারণে সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি জনসমর্থন হারাবে বলে মন্তব্য করেন তিনি।

 

জুলাই পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলটির সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com