শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী আধুনিক সড়কে বদলাবে সীমান্ত জনপদ আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী মরক্কো সীমান্ত অতিক্রমের সময় ৩৪ অভিবাসীর মৃত্যু, সিউটায় যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না : ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ‎গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আপন দুই ভাই গ্রেপ্তার হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী সিলেট-তামাবিল মহাসড়কে বিজিবির গাড়ির ধাক্কায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত পুলিশ-প্রশাসন কোনো দলের হয়ে কাজ করবে না, এমন ব্যবস্থা চাই: ডা. মাহমুদা মিতু দেশের মাটিতে পা রাখলেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেট নগরে একদিনে চারজনের মরদেহ উদ্ধার এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জে ম-র্মা-ন্তিক সড়ক দু-র্ঘ-ট-না-য় আহত সোহাদ’র মৃ-ত্যু আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী শেখ হাসিনাকে কপি করবেন না, কীভাবে হটানো হয়েছে সবাই জানে: শাবিতে নাহিদ সিলেটে দরজা ভেঙে উদ্ধার করা হল যুবকের লা শ বিশ্বনাথে কিশোরী সুমাইয়ার র হ স্য জনক মৃ*ত্যু কানাইঘাটে এনসিপির শীর্ষ নেতারা গোলাপগঞ্জের একাধিক স্থানে বাধা, সিলেটে ফিরলেন সারজিসরা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের

পুলিশ-প্রশাসন কোনো দলের হয়ে কাজ করবে না, এমন ব্যবস্থা চাই: ডা. মাহমুদা মিতু

পুলিশ-প্রশাসন কোনো দলের হয়ে কাজ করবে না, এমন ব্যবস্থা চাই: ডা. মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, আমরা চাই যে দেশে এমন একটা পরিবর্তন আসুক যেই পরিবর্তনে পুলিশ নিজের মত কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করুক।

শুক্রবার (১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, বিভিন্ন সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ প্রতিবাদ না করায় ক্ষোভ তৈরি হলেও প্রকৃত সমস্যা কাঠামোগত। তিনি বলেন, উনারা তো হুকুমের গোলাম হয়ে যায়। ওনাদের কিছু করার থাকে না। ওনাদের হাতে কিছু থাকে না। ওনারা চাকরি করে, সিস্টেমটা এমন যে ওনাদের ওই কথাই শুনে চলতে হয়। তিনি আরও বলেন, এই সমস্যা শুধু পুলিশের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রশাসনের অন্যান্য পর্যায়েও একই চিত্র বিদ্যমান।

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেত্রী বলেন, ক্ষমতাসীনদের কাছে জবাবদিহি চাওয়া প্রয়োজন আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল  স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে নিজেদের লোক বসিয়ে রাখার অভিযোগও তোলেন তিনি।

মাহমুদা মিতু বলেন, তাঁদের একমাত্র লক্ষ্য দেশের সংবিধান ও রাষ্ট্রীয় বন্দোবস্ত সংস্কার করা, যাতে ভবিষ্যতে কোনো দল স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তিনি বলেন, ❝আমরা চাই দেশের সংবিধান এমন নীতিতে সংস্কার হোক, যে নীতিতে কোনো দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বারবার জীবন দিতে হবে।

সমালোচনার পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনও ব্যক্ত করেন তিনি। মাহমুদা মিতু বলেন, আমি চাই এই সরকার আরও অনেক দিন থাকুক, তার সময়টা সে পারুক। এর কারণ হিসেবে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বিএনপির উদ্দেশে মাহমুদা মিতু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন সংস্কারের পক্ষে কথা বলে গেছেন এবং কখনো চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেননি। তিনি বলেন, বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, আমরা সবাই মিলে তাঁদের সংস্কারের কথা জনগণের মাঝে পৌঁছে দেব। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিএনপির সংস্কারপন্থী অংশ একসময় তাঁদের সঙ্গে যুক্ত হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com