মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট! জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ‘আটক’ করেছে গ্রামবাসী ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিবি পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার যাচাইকরণ বিষয়ক কর্মশালা বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতার ৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই : নয়াদিল্লি আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল মালেককে ইজারা লঙ্ঘন বিছনাকান্দি-হাদারপাড়ে বালু মহালে অ ভি যা ন ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত শিববাড়ির মহাপীঠরক্ষী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বুধবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

৮ বছর বন্ধ থাকার পর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট। ‎১ সেপ্টেম্বর থেকে ওসমানী থেকে ফ্লাইট চালু করছে ‎ওমানের বিমানসংস্থা সালামএয়ার। ওইদিন সিলেট থেকে ওমানের রাজধানী মাস্কাটের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে সালামএয়ার।

জানা যায়, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। মাঝখানে কয়েকবছর দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’ ফ্লাইট পরিচালনা করলেও ২০১৮ সাল থেকে তা বন্ধ রয়েছে।

তবে সম্প্রতি পুণরায় ওসমানী থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া। সেপ্টেম্বরে ফ্লাইট চালু করবে সালামএয়ার। ডিসেম্বরের মধ্যে আরও একাধিক বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানা গেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এই ফ্লাইট চালু হলে তুলনামূলক কম ভাড়ায় ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াতের সুযোগ তৈরি হবে।

‎সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, সালামএয়ার গ্লোবাল নেটওয়ার্ক বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপজুড়ে বিস্তৃত এবং এ নেটওয়ার্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এয়ারলাইনটি ৩৮টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

‎সালামএয়ার বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে ২৪ টি ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। এর মধ‍্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭ টি ও সিলেট থেকে ৩ টি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী চাহিদা বাড়ায় পরে প্রতিদিনই ফ্লাইট চলাচল করত। তবে নিজস্ব পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট-দুবাই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আধুনিক ওয়্যারহাউজ। নতুন টার্মিনাল ভবনসহ আরও বেশ কিছু উন্নয়নকাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক অবকাঠামো থাকা সত্ত্বেও বিদেশি কোনো এয়ারলাইন্স এই বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে না।

বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের মক্কা ও মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ‘ফ্লাই দুবাই’ আবারও সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি জাতীয় সংসদে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়ে বলেছেন, প্রতিষ্ঠানটিকে ফ্লাইট পরিচালনার জন্য নীতিগত সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

ট্রাভেল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরের শেষ দিকে আবারও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালু হতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আরেক এয়ারলাইন্স ‘এয়ার আরাবিয়া’ও সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরু থেকে তাদের ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি ওসমানী বিমানবন্দরে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পুনরায় চালুর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছিলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে সরকার কাজ করছে। ভারতের সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক পর্যায়ে পৌঁছালে সিলেট-গুয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত হবে।

‎সালামএয়ারের সিলেট ইন-চার্জ সেলিম আল রাজী জানান, সিলেটে এয়ারলাইনটির সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিটি অফিসের ঠিকানা: বাড়ি নং–৬১, নবাব রোড (নিরাময় পলি ক্লিনিকের বিপরীতে), সিলেট–৩১০০।

‎তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর সিলেট শহরে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সিলেট থেকে সালামএয়ারের আন্তর্জাতিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

‎যেকোনো প্রয়োজনে সিলেটের যাত্রী ও ট্রাভেল এজেন্টরা সালামএয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিক্রয়-সংক্রান্ত যোগাযোগ নম্বর ০১৮৪৭৪৬৭৭০৯ থেকে ০১৮৪৭৪৬৭৭২৬ এবং রিজার্ভেশন ও টিকেটিং কাউন্টারের যোগাযোগ নম্বর ০১৮৪৭৪৬৭৭২২ থেকে ০১৮৪৭৪৬৭৭২৩।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com