মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট! জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ‘আটক’ করেছে গ্রামবাসী ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিবি পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার যাচাইকরণ বিষয়ক কর্মশালা বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতার ৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই : নয়াদিল্লি আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল মালেককে ইজারা লঙ্ঘন বিছনাকান্দি-হাদারপাড়ে বালু মহালে অ ভি যা ন ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত শিববাড়ির মহাপীঠরক্ষী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বুধবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতার

বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতার

সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার করে বাস কাউন্টার পরিচালনার অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত নেতা মো. সোহেল রানার বিরুদ্ধে।

বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিআরটিসির দাপ্তরিক চিঠি অনুযায়ী, সিলেট কদমতলীস্থ প্রধান কাউন্টার থেকে চট্টগ্রাম, কুমিল্লা, সোনাপুর ও ময়মনসিংহসহ দেশের সবকটি রুটে টিকিট বিক্রি ও সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি নিয়োগ ও চুক্তি সম্পাদন করা হয়েছে।

সরকারি তথ্যমতে, এর আগে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে কদমতলী কাউন্টারের সাবেক পরিচালক মো. আলীম উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট পর আত্মগোপনে চলে যান। এরপরই কোনো ধরনের অনুমোদন ছাড়া জবরদখল করে কাউন্টারটির পরিচালনা শুরু করেন জামায়াত নেতা সোহেল রানা।

পরবর্তীতে বিআরটিসি কর্তৃপক্ষ আলীম উদ্দিনের প্রতিনিধিত্ব বাতিল করে দেলোয়ার হোসেন চৌধুরীকে নতুন প্রতিনিধি হিসেবে অনুমোদন দেয়। কিন্তু বৈধ প্রতিনিধি হিসেবে দেলোয়ার হোসেন মূল কাউন্টারের দায়িত্ব নেওয়ার পরও সোহেল রানা কোনো অনুমতি ছাড়াই পাশাপাশি পৃথক কাউন্টার বসিয়ে বিআরটিসির ব্যানার ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে পরিচালিত এই কাউন্টারটি বন্ধ করার জন্য সোহেল রানাকে একাধিকবার মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পাশাপাশি দাপ্তরিক পত্রও প্রদান করা হয়। তবে সরকারি আদেশ অমান্য করে তিনি বেআইনিভাবে টিকিট বিক্রি অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন ও ট্রেনিং) মো. রোকনুজ্জামান দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত চিঠি দিয়েছেন।

চিঠিতে বিআরটিসির নিয়ম-শৃঙ্খলা রক্ষা এবং কদমতলী বাস টার্মিনালে অবৈধভাবে পরিচালিত ওই কাউন্টারটি অবিলম্বে বন্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় পরিবহন সেক্টর ও সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ কাউন্টার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিসি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com