নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আম্বরখানায় নগর ভবনের মালিকানাধীন ভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় সিসিকের ভূমিতে গড়ে তোলা বেশ কয়েকটি দোকানসহ স্থাপনা ভেঙে মালামাল জব্দ করা হয়। এর আগে অবৈধ দখলদারদের দফায় দফায় নোটিশ প্রদান করা হলেও তারা মালামাল সরিয়ে নেন নি।
নগরভবনের মালিকানাধীন কয়েক কোটি টাকার এ সম্পত্তির অবৈধ স্থাপনা এর আগেও কয়েকবার উচ্ছেদ করা হলেও দখলদাররা আবারও ফিরে আসতো। তারা দোকান কোটা নির্মান করে ভাড়া দিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছে।