সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ সৌদিতে সোফা কারখানায় আগুন,  ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু সিলেটে ফের বিদ্যুৎ বিপর্যয়: এক ঘণ্টা পরপর লোডশেডিং, রাতেও নেই স্বস্তি রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল কী ভোট দিতে পারবেন? তিন মাসে ৩ লাখ বৃদ্ধি পেয়ে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসী কল্যাণ মন্ত্রী চাইলেই কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন পুরো ক্যারিয়ারে ভুল নামেই খেলছেন কাসেমিরো : নেপথ্যে অভিনব এক কুসংস্কার রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ‘সন্ত্রাসী’ হামলা চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অতিভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের শঙ্কা, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যার পূর্বাভাস রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস অবৈধ লেগুনায় জিম্মি সিলেটের রাজপথ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, মানতে হবে যেসব শর্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা ৫ থেকে ৮ আগস্ট সরকারবিহীন কেমন ছিল বাংলাদেশ যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা সিলেটে দুইজনের মৃ*ত্যু, হাসপাতালে ৩ শতাধিক গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল কী ভোট দিতে পারবেন?

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল কী ভোট দিতে পারবেন?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে আগামী ২০ আগস্ট ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ সদস্য। এক্ষেত্রে নিজ দল জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার সংসদ সদস্য পদ এখনও বহাল রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
রোববার (৯ আগস্ট) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, যেসব সংসদ সদস্য পদত্যাগ করেননি বা যাদের সদস্যপদ বাতিল হয়নি, ভোটার তালিকায় নাম থাকলে তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।
এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জামায়াতে ইসলামী থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্য পদ এখনও বহাল রয়েছে। তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে স্পিকারের কাছে যে অভিযোগ তোলা হয়েছে, সেটিরও এখনও নিষ্পত্তি হয়নি। ফলে আইন অনুযায়ী, এ মুহূর্তে সংসদ সদস্য হিসেবে যারা বহাল রয়েছেন, তারাই আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
পরদিন ২৩ জুলাই দলীয় সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে জানায় জামায়াত। একইসঙ্গে তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়েও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে দল থেকে বহিষ্কারের ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে কি-না, তা নিয়ে পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সে সময় বলেছিলেন, জামায়াত বহিষ্কার করলেও গাজী নজরুলের এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই। কারণ, নিয়ম অনুযায়ী, দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com