সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)।
এসব তথ্য দৈনিক সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
জানা গেছে, মিতালি ১১১ নম্বর বাসায় আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরুব্বি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।
Leave a Reply