শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের পিএসজি থামছেই না — টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জয় চেলসি এনজো ফের্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটিকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ও বীজ ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ বিএডিসি চেয়ারম্যানের ২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের ডিপিডিসির ৭ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি সিলেটে ট্রিপল মার্ডার : স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের

সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের

দেশের অভ্যন্তরীণ বাজারে সুগন্ধি চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতি সামাল দিতে রপ্তানি নীতিতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পূর্বানুমোদিত রপ্তানি কোটা পুনর্বিবেচনা, হ্রাস কিংবা সমন্বয়ের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো বাস্তবে কী পরিমাণ সুগন্ধি চাল বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে, তার বিস্তারিত তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
জারীকৃত স্মারকে উল্লেখ করা হয়, সুগন্ধি চালের বিদ্যমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা নিয়ে পূর্বের দেওয়া অনুমতি সংশোধন করা জরুরি হয়ে পড়েছে। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত কোটার চাল রপ্তানি করতে পারেনি কিংবা আংশিক পাঠিয়েছে, তাদের অব্যবহৃত বরাদ্দ পুনর্মূল্যায়নের আওতায় আনা হবে।
এর আগে গত ২ আগস্ট বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশে প্রথম দফায় ২১১টি এবং দ্বিতীয় দফায় ৬৭টিসহ মোট ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদিত ৪৫ হাজার ২৭০ টন চাল রপ্তানির প্রকৃত চিত্র তুলে ধরা হয়। সভায় দেখা যায়, অনুমোদিত কোটা ও প্রকৃত চাল চালানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে।
ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দেশের শীর্ষ ১০টি বড় মিল মালিকের নিকট বিপুল পরিমাণ সুগন্ধি চালের মজুদ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি অসাধু মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জরুরি ভিত্তিতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে অব্যবহৃত রপ্তানি কোটা কমিয়ে এনে স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com