মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ উরফি জাভেদের জন্য ২০২৬ সাল যেন প্রত্যাখ্যানের বছর নিষেধাজ্ঞা কাগজে, মহাসড়কে দাপট ত্রি-হুইলারের মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্যাস সংকটের মূল বাধা কার্গো পর্যটক টানছে রাতারগুলের চেয়ে বড় ও অন্যরকম সুন্দর এক জলাবন ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যালে বসছে এআই ক্যামেরা ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ভালোবাসার আত্মোপলব্ধিতে সামিয়া অথৈ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাড়তে পারে ওষুধের দাম ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা, কমল তেলের দাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ

কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫২০ ঘনফুট আস্ত সাদাপাথর, ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর এবং দুটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল শনাক্ত করা হয়। পরে সেখান থেকে ১ হাজার ২০০ ঘনফুট আস্ত পাথর ও ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়। একই সঙ্গে সাদাপাথর ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল অকেজো করে দেওয়া হয়।

 

অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পরে লিলাই বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়। ওই সময় ট্রাক্টর দুটিতে থাকা মোট ৩২০ ঘনফুট আস্ত সাদাপাথরও জব্দ করা হয়। ট্রাক্টরের চালকেরা পালিয়ে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় যানবাহন দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

 

অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com