বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ উরফি জাভেদের জন্য ২০২৬ সাল যেন প্রত্যাখ্যানের বছর নিষেধাজ্ঞা কাগজে, মহাসড়কে দাপট ত্রি-হুইলারের মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্যাস সংকটের মূল বাধা কার্গো পর্যটক টানছে রাতারগুলের চেয়ে বড় ও অন্যরকম সুন্দর এক জলাবন ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যালে বসছে এআই ক্যামেরা ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

শাহ আলম,গোয়াইনঘাট প্রতিনিধি:::সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

 

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

 

অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিষ্ট্রিক কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৩ জন বাংলাদেশী নাগরিকের কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

 

তারা হলেন, ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাবাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪), রাজশাহীর গোদাবাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯)।

 

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com